রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিসিবির পরিচালক নাজমুলের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ এএম আপডেট: ১৫.০১.২০২৬ ১১:৪৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্কের জন্ম দিচ্ছেন। সবশেষ বুধবার (১৪ জানুয়ারি) তার ক্রিকেটারদের বেতন নিয়ে করা মন্তব্যে ক্ষিপ্ত তাদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব)। প্রতিবাদে তারা বিসিবির এই পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছে কোয়াব।

বিশ্বকাপ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বুধবার নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। করা ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও (আলাদা ফি) পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’

তার ওই মন্তব্যের পর রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সাথে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল ইসলাম আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।

মিঠুন ঘোষণা দেওয়ার পরই রাতভর ক্রিকেটারদের টিম হোটেলে বৈঠক করেছেন বিসিবির কয়েকজন পরিচালক। তবে সেখানে কোনো সমাধান মেলেনি, ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড়। বিপরীতে, বিসিবির পরিচালকরা কেবল আশ্বাস দিয়েছেন, যা মানতে নারাজ ক্রিকেটাররা। আজ সকালে মোহাম্মদ মিঠুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠুন জানান, আমরা আগের সিদ্ধান্তে অনড় রয়েছি এবং সেভাবেই থাকব। উনি (নাজমুল) থাকাকালীন মাঠে নামার সুযোগ নেই, সব ক্রিকেটার একাত্মতা পোষণ করেছে এটার সাথে। আজকের প্রথম ম্যাচ যদি খেলা না হয় এরপর আমরা একটা সংবাদ সম্মেলন করবে। সেখানে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিসিবির পরিচালক নাজমুলের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close