শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
খেলাধুলা
নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে, বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি নাজমুল ইসলামকে এ নোটিশ দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে পাশাপাশি খেলোয়াড়দের খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বিসিবি বলে, ‘বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের অধীনে সব ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ। বোর্ড আন্তরিকভাবে আশা করে যে ক্রিকেটাররা টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সহায়তা করে এবং বিপিএল ২০২৬ এর সুষ্ঠু ধারাবাহিকতা নিশ্চিত করে তাদের পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি প্রদর্শন অব্যাহত রাখবে।’

সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন নাজমুল ইসলাম। এরপর গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে ফের সমালোচনার জন্ম দেন এই পরিচালক।

বুধবার টি-২০ বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন নাজমুল ইসলাম। সেখানে তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছে, তবে তার জন্য আদর্শ পরিবেশ চান তারা। 

এ সময় তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা? উত্তর দিতে গিয়ে ক্রিকেটারদের নিয়ে কিছুটা তির্যক মন্তব্যই করে বসেন তিনি। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাজমুল ইসলাম   কারণ দর্শানোর নোটিশ   বিসিবির  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close