শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
খেলাধুলা
মাঠে আসেনি কোনো দল, হচ্ছে না চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতেই বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানভাবে তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করলেও সেটি আলোর মুখ দেখেনি।

ফলে, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলে ঢাকা পর্বের প্রথম ম্যাচ (চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস) মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই।

সূচি অনুযায়ী দিনের প্রথম খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর একটায়। অর্থাৎ, টস হবে সাড়ে ১২টায়। কিন্তু এর মধ্যে টসের সময় পার হলেও কোনো দল মাঠে আসেনি। বনানীর একটি হোটেলে কোয়াব দুপুর একটায় সংবাদ সম্মেলন করবে।

নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও চট্টগ্রামের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমনও সেখানেই আছেন। অর্থাৎ, তাদের দলও এই বয়কটে সামিল হয়েছে। ফলে. আজ দিনের প্রথম খেলা হচ্ছে না।

বুধবার ক্রিকেটারদের নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম। বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, খারাপ খেলে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

এছাড়া বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতি হবে বোর্ডের নয়, এমন মন্তব্যও করেন নাজমুল। 

এরপর রাতে জুম কলে করা সংবাদ সম্মেলনে নাজমুল পদত্যাগ করার আগ পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাঠ   দল   চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close