রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
খেলাধুলা
শেরপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামুর টাইগার ক্লাব
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে চন্ডেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জামুর টাইগার ক্লাব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বোর্ডের হাট তিনমাথা সংলগ্ন আলতাদীঘি এলাকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নাটুয়ারপাড়া ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে জামুর টাইগার ক্লাব।

উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে দু’দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধে দু’দল একটি করে গোল করলেও দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে জামুর টাইগার ক্লাব।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসিফ সিরাজ রব্বানী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা গোলাপসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট   চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close