সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
নির্বাচন ও ইসি
নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক দুই গুরুত্বপূর্ণ সংস্থা—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক সপ্তাহের মতো তারা ঢাকায় অবস্থান করে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ ও সামগ্রিক প্রক্রিয়া সরেজমিন মূল্যায়ন করবে।

এর আগে ২০২৫ সালের ২০ থেকে ২৪ অক্টোবর আইআরআই ও এনডিআই যৌথভাবে একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনে অংশ নেয়। তারা নির্বাচন কমিশনের বেশকিছু অগ্রগতি যেমন ভোটার তালিকা হালনাগাদ, ২১ লাখ মৃত ভোটার অপসারণ ও ৪৪ লাখ নতুন ভোটার সংযুক্তিকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে জুলাই মাসে জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর ও আন্তঃদলীয় সংলাপের উদ্যোগকেও স্বাগত জানায়।

তবে ওই মিশন রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা উল্লেখ করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির অবস্থান নিয়ে মতভেদ রয়ে গেছে, যা প্রাক-নির্বাচনী পরিবেশকে অনিশ্চিত করে তোলে।

আইআরআই পরে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধ এবং স্থানীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করে। তাদের মতে, পর্যবেক্ষকদের উপস্থিতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আইআরআই এরই মধ্যে অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিশ্চিত করেছে। আইআরআই ও এনডিআই আগেও বাংলাদেশের নির্বাচনে কাজ করেছে এবং স্বাধীনভাবে তাদের মূল্যায়ন প্রকাশ করেছে। নির্বাচনের পর তারা একটি সুপারিশনামা দেবে, যেখানে ভোটে অনিয়ম বা সহিংসতার বিষয় থাকলে সেটিও উঠে আসবে। তাদের পর্যবেক্ষণ দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন পর্যবেক্ষণ   যুক্তরাষ্ট্রের দুই সংস্থা  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close