শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
অপরিচিত নাম্বার থেকে হুমকি পাচ্ছেন মিঠুন, আছেন নিরাপত্তা শঙ্কায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ এএম
কোয়াবের সভাপতি এবং ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন

কোয়াবের সভাপতি এবং ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি এবং ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে অপরিচিত একাধিক নাম্বার থেকে গালাগালসহ অপহরণের মতো হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তার হুমকি পাওয়ার অডিও এবং বার্তা গণমাধ্যমের হাতে এসেছে।

সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের অসম্মান করায় সব ধরনের খেলা বয়কটের পথে হেঁটেছেন ক্রিকেটাররা। তার পদত্যাগ দাবি করেছেন ক্রিকেটাররা। এতে নেতৃত্ব দিয়েছে কোয়াব। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা অবস্থানে অনড় থাকায় ম্যাচ দুটি স্থগিত হয়ে যায়।

ক্রিকেটাররা মাঠে ফেরার শর্ত হিসেবে নাজমুলের বোর্ড থেকে পদত্যাগ দাবি করেন। বোর্ড এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখলেও বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে।  

তবে কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রকাশ্যে বিসিবি পরিচালক নাজমুল ক্ষমা প্রার্থনা করলেই কেবল তারা মাঠে ফিরবেন। সঙ্গে নাজমুলকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে বোর্ডের।

কেকে/এজে


আরো পড়ুন
আরও সংবাদ   বিষয়:  অপরিচিত নাম্বার   হুমকি পাচ্ছেন মিঠুন   নিরাপত্তা শঙ্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close