শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
খেলাধুলা
নাটকীয়তা শেষে শুরু হলো বিপিএল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। ক্রিকেটারদের বয়কট, বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্য এবং দফায় দফায় বৈঠকের পর আজ (শুক্রবার) থেকে আবারও শুরু হয়েছে টুর্নামেন্টের খেলা।

গতকাল (বৃহস্পতিবার) সূচিতে থাকা বিপিএলের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা বয়কটের ডাক দিলে অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক অপেক্ষা করলেও মাঠে গড়ায়নি কোনো ম্যাচ।

সব নাটকীয়তার পর আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে চট্টগ্রাম নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। বাঁচা-মরার সমীকরণ সামনে রেখে ব্যাট হাতে লড়াইয়ে নেমেছে নোয়াখালীর ক্রিকেটাররা।

বিতর্কের মধ্য দিয়ে এবারের বিপিএল শুরু করলেও মাঠের খেলায় ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে শেখ মেহেদী হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম রয়্যালস। তবে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলতে চাইলে বাকি ম্যাচগুলোতে জয় জরুরি তাদের জন্য। লিগপর্বে এখনও তিনটি ম্যাচ হাতে থাকায় বাড়তি সুবিধাও পাচ্ছে দলটি।

অন্যদিকে, ৮ ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে টিকে আছে নোয়াখালী এক্সপ্রেস। প্লে-অফে যেতে হলে শেষ দুই ম্যাচে জয় তো লাগবেই, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রংপুরের ফলাফলের দিকেও। রংপুর তাদের বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে নোয়াখালী ও ঢাকা ক্যাপিটালসের। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।

এর আগে বৃহস্পতিবার দিনভর নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রিকেটাররা হোটেলে সভা ও সংবাদ সম্মেলনে ব্যস্ত থাকলেও মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ পরিচালকদের ২২ গজে পায়চারি করতে দেখা যায়। বিসিবি নাজমুল ইসলামকে শোকজ করলেও নিজেদের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। পরে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে আজ থেকে খেলায় ফেরার ঘোষণা দেয়।

চট্টগ্রাম রয়্যালস একাদশ: নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, শেখ মাহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ: হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নাটকীয়তা   বিপিএল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close