রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তান ক্রিকেট দল পেল বড় দুঃসংবাদ। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ পেস অলরাউন্ডার নাভিন উল হক বিশ্বকাপের দলে থাকছেন না। একই কারণে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন না।

নাভিন উল হক সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। দীর্ঘ ১৩ মাস পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার কথা থাকলেও চোট সব পরিকল্পনা ভেস্তে দিল। নাভিনের চোটের নির্দিষ্ট ধরণ এখনো জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপে নাভিনের বদলি হিসেবে কাকে দলে নেয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এসিবি। তবে বিশ্বকাপের রিজার্ভ তালিকায় থাকা মোহাম্মদ গজনফার, ইজাজ আহমাদজাই ও জিয়া উর রহমান শারীফির মধ্য থেকে একজনকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এদিকে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এসএ টোয়েন্টি লিগ ছেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন এই তারকা লেগস্পিনার। রশিদের পরিবর্তে এসএ টোয়েন্টির বাকি অংশে এমআই কেপটাউনের হয়ে খেলবেন কাইরন পোলার্ড।

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ ১৯ জানুয়ারি, পরের দুটি ম্যাচ ২১ ও ২২ জানুয়ারি। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

নাভিন উল হকের অনুপস্থিতি আফগান দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৮ ম্যাচে ৭.৭৮ ইকোনমি রেটে ৬৭ উইকেট নেয়া এই পেসার দলের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। আইসিসি ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানরা। উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ পর্ব ও সুপার এইট অতিক্রম করে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান।

কেকে/এলএ 



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   আফগানিস্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close