শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
খেলাধুলা
শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-২০ বিশ্বকাপ ইস্যুতে আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারত যেতে আপত্তি এবং ভেন্যু স্থানান্তরের বিষয়ে আলাপ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির প্রতিনিধি দল। এই বৈঠকেও বিসিবি আগের অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়াল লীগের (বিপিএল) ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মিঠু। 

সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কাল আসছে (আইসিসির প্রতিনিধি দল)। পুরো প্রোগ্রামটার বিষয়ে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। সভাপতি ও সহ-সভাপতিরা বসবেন (প্রতিনিধি দলের সাথে)। আশা করছি একটা ভালো ফলাফলের।’

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সাথে বিসিবির যোগাযোগের পুরো প্রক্রিয়া নিয়ে মিঠু বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। আমরা আবার মেইল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। মিটিংয়ের পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’
 
তবে নিজেদের অবস্থান থেকে বিসিবি একটুও সরবে না বলে জানিয়ে মিঠু বলেন, ‘ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না।’

শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক ও সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য।’
 
এর পূর্বে, নিলামে বিক্রি হওয়ার পরেও ভারতের উগ্রবাদীদের কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি। তারা বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। বিসিবির সাথে আইসিসির এই ব্যাপারে আলোচনা এখনো চলমান রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   আইসিসি   প্রতিনিধি দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close