শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
দেম্বেলের নৈপুণ্যে জয়খরা কাটিয়ে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উসমান দেম্বেলে দলবদল নিয়ে চলা গুঞ্জনের মাঝেই মাঠে নিজের মনোযোগের প্রমাণ দিলেন। জোড়া গোলে লিলকে ৩-০ ব্যবধানে হারিয়ে ২ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি লিগ ওয়ানের শীর্ষস্থানও ফিরে পেয়েছে প্যারিস সেন্ট-জার্মেই।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) ঘরের মাঠে তারা লিলকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান ফিরে পেয়েছে।

গেল সপ্তাহে ফরাসি গণমাধ্যম প্রতিবেদন করেছিল, ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী একটি নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার কোচ লুইস এনরিকে একে অপপ্রচার বলেছিলেন। দেম্বেলেরও যে মনোযোগ সরেনি, তার প্রমাণ দিলেন জোড়া গোল করে।

খেলার ১২তম মিনিটে ২০ মিটারের বেশি দূরত্ব থেকে জাল কাঁপান দেম্বেলে। লিল গোলকিপার কোনো সুযোগ-ই পাননি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে তিনি মনে করিয়ে দেন, কেন তার হাতে উঠেছে ব্যালন ডি’অর। তার সামনে ছিল চার ডিফেন্ডার। তবুও জায়গা খুঁজে বের করেন দেম্বেলে, তারপর বল বাতাসে ভাসান। গোলকিপার বার্কে ওজারও হতভম্ব হয়ে পড়েন। ক্রসবারের ঠিক নিচ দিয়ে বল জালে জড়ায়।

পিএসজির হয়ে শেষ ৫ ম্যাচে এটি ছিল ফরাসি ফরোয়ার্ডের চতুর্থ গোল। তার পূর্বের ৮ ম্যাচে কোনো গোল ছিল না তার। বদলি নামা ব্রাডলি বার্কোলা ইনজুরি টাইমে দলের তৃতীয় গোল করেন।  

নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দারুণ এক জয় পেল। এই জয়ে পিএসজি লেন্সের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠল। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। ১ ম্যাচ কম খেলেছে দ্বিতীয় স্থানে থাকা লেন্স। লিল দশ পয়েন্ট পেছনে থেকে চারে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেম্বেলের নৈপুণ্য   লিগ ওয়ান   পিএসজি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close