শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
গণমাধ্যম
নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না : মতিউর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম আপডেট: ১৭.০১.২০২৬ ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, ‘আগামীতে নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না।’

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করে।

সম্মিলনে মতিউর রহমান সাংবাদিকদের একত্রিত থাকার, একে অপরের পাশে দাঁড়ানোর ও সংহতি প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের এই ভাবনা থাকা উচিত নয় যে, আগামী নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতীতেও হয়নি, ভবিষ্যতেও স্বয়ংক্রিয়ভাবে হবে না।’

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে মতিউর রহমান জানান, গত ৫৫ বছরের মধ্যে কোনো সরকারই সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে বিরত থাকেনি। বিশেষভাবে ১৯৭৫ সালে সংবাদমাধ্যম পুরোপুরি বন্ধ হয় এবং পরবর্তী সামরিক ও স্বৈরশাসনের আমলেও সাংবাদিকরা বিভিন্ন ধরনের দমন-পীড়নের শিকার হয়েছেন।

তিনি সাংবাদিক সমাজে দল-মত নির্বিশেষে এক জায়গায় দাঁড়ানোকে এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। 

‘যে কোনো অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্য অপরিহার্য।’

সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে সবাইকে সংহত এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচিত সরকার   সমস্যার সমাধান   মতিউর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close