শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
সিলেট টাইটান্সে যোগ দিলেন স্যাম বিলিংস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিপিএলের শেষ চারের লাইন-আপ চূড়ান্ত হয়ে গেছে। প্লে-অফে উঠেছে সিলেট টাইটান্স, আর সঙ্গে সঙ্গে দলে যুক্ত হয়েছে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। এবার স্যাম বিলিংসকেও দলে টানল ফ্র্যাঞ্চাইজিটি।

ইংল্যান্ড থেকে গতকালই বাংলাদেশ এসেছেন ওকস। আজ (১৮ জানুয়ারি) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের আউটার নেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বিকেলে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইংলিশ এই তারকা।

ওকসের মতো স্যাম বিলিংসকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট। দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরি রোববার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায়, আগামীকালই বিলিংস দেশে এসে পৌঁছাবেন।

আগে থেকেই দলের সঙ্গে রয়েছেন মঈন আলী ও ইথান ব্রুকস। ওকস ইতোমধ্যে যোগ দিয়েছেন এবং বিলিংসের আগমনও নিশ্চিত। এছাড়া, ফিল সল্টের সঙ্গেও আলোচনায় আছে সিলেট টাইটান্স।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিলেট টাইটান্স   স্যাম বিলিংস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close