সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
নির্বাচন ও ইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ জানুয়ারি) এই রোডম্যাপ প্রকাশ করা হয়।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি।

রোডম্যাপে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ এর ৮ আগস্ট ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস কে প্রধান করে অন্তবর্তী সরকার গঠিত হয়। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহন করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে।

এর ধারাবাহিককতায় তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। বেলা ১১টা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ত্রয়োদশ সংসদ নির্বাচন   রোডম্যাপ ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close