রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
খেলাধুলা
বাংলাদেশের অনিশ্চয়তায় বিশ্বকাপে সুযোগ পেতে পারে যে দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম

মোস্তাফিজ ইস্যুতে চলমান অনলাইন-অফলাইন বৈঠকের পরও এখনও সুরাহা হয়নি। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চেয়ে বাংলাদেশের অবস্থান অনড়। গত শনিবার ঢাকায় বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কোনও সমাধানে পৌঁছানো যায়নি। 

তবে ইএসপিএন ক্রিকনইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সম্ভাবনাও অনিশ্চিত। বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ২১ জানুয়ারি। প্রায় তিন সপ্তাহ ধরে এই নিয়ে আলোচনা চললেও এখনও স্পষ্টতা আসেনি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কোনো নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি, তবুও বাংলাদেশ যদি খেলা থেকে সরে যায়, তাহলে আইসিসি বিকল্প দল নির্বাচন করবে। র‌্যাঙ্কিং অনুসারে স্কটল্যান্ড তার জায়গা নিতে পারে।

২০০৯ সালে জিম্বাবুয়ের সরে যাওয়া পর স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

উল্লেখ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড ওমানের মাটিতে বাংলাদেশকে মাত্র ৬ রানে পরাজিত করেছিল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অনিশ্চয়তা   বিশ্বকাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close