রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
গণমাধ্যম
এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল এবং এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেক কাটা অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, “রূপায়ণ গ্রুপ শুধুমাত্র আবাসন খাতে নয়, তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতেও গুরুত্ব দিচ্ছে। স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করতে আমরা টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগ করছি এবং দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করছি। এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তর তার বাস্তব উদাহরণ।”

তিনি এশিয়ান টিভির সকল কর্মীকে আন্তরিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও জানান, ২০২৬ সালে এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে নতুন উচ্চতায় নেওয়া হবে।

এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ বলেন, “আগামী দিনে দর্শক প্রিয় নানা অনুষ্ঠানমালা এশিয়ান টিভির পর্দায় দেখা যাবে।”

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, “গণমাধ্যম স্বাধীন থাকলে দেশে গণতন্ত্র বজায় থাকে। গণতন্ত্র সব সরকারের জন্যই ভালো। এশিয়ান টেলিভিশন অতীতের মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনভর নানা অনুষ্ঠানমালা উপস্থাপন করা হয়, যা এশিয়ান টেলিভিশনের পর্দা সজ্জিত করে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  এশিয়ান টেলিভিশন   প্রতিষ্ঠাবার্ষিকী   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close