রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
গণমাধ্যম
সাইবার আক্রমণের শিকার ‘দ্য ডিসেন্ট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সংঘবদ্ধ সাইবার আক্রমণের কারণে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট দ্য ডিসেন্টের ফেসবুক পেজটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বেশ কিছু সপ্তাহ ধরেই সিরিজ ভুয়া কপিরাইট ক্লেইমের ফলে এই সমস্যা তৈরি হয়েছে।

ফেসবুকের নোটিফিকেশনে বলা হয়েছে, সম্প্রতি পেজটি রিমুভ করার কারণ হিসেবে বেশ কিছু কনটেন্ট ভুয়া কপিরাইট ক্লেইমের শিকার হয়েছে। গত ডিসেম্বরে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত করার পর থেকেই দ্য ডিসেন্টের ফেসবুক পেজে এ ধরনের সাইবার আক্রমণ অব্যাহত রয়েছে।

দ্য ডিসেন্ট ১২ ডিসেম্বর শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বপ্রথম শনাক্ত করে। ১২ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সিরিজ ভুয়া কপিরাইট ক্লেইমের কারণে ফেসবুক অন্তত ৯টি পোস্ট স্থায়ীভাবে ডিলেট করেছে। এছাড়াও আরও কিছু পোস্ট ডিলেট হলেও পরবর্তীতে রিভিউ আবেদনের মাধ্যমে তা পুনঃপ্রকাশ করা সম্ভব হয়েছে।

গত ৬ জানুয়ারি দ্য ডিসেন্টে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়, কীভাবে ভুয়া কপিরাইট ক্লেইমের শিকার হয়ে তারা এবং আরও অনেক মিডিয়া পোস্ট ডিলেট হচ্ছে। প্রতিবেদনে সংঘবদ্ধ চক্রকেও শনাক্ত করা হয়।

দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির বলেন, “সংঘবদ্ধ ভুয়া কপিরাইট ক্লেইম ও রিপোর্টের ভিত্তিতে যাচাই ছাড়া কনটেন্ট সরিয়ে ফেলার নীতি মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটি বাংলাদেশে মেটার দুর্বল কনটেন্ট মডারেশন ও মনিটরিং ব্যবস্থারও প্রতিফলন।”

শিশির আরও জানান, দ্য ডিসেন্টের ফেসবুক পেজটি দ্রুত পুনরায় চালু করার চেষ্টা চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সাইবার আক্রমণ   দ্য ডিসেন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close