সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
নির্বাচন ও ইসি
গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

সোমবার (১৯ জানুয়ারি) হবিগঞ্জ নীমতলা কালেক্টর প্রাঙ্গণে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমামদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সম্মেলনে ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা কৌশল ও কলাকৌশলের মাধ্যমে সেই ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে বারবার এ চিত্রই দেখা গেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে গণভোটই হতে পারে কার্যকর উপায়।’

‘গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।’

অনুষ্ঠানে গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা দেখানো হয়। এ সময় ধর্ম উপদেষ্টা দেশের সব মসজিদের ইমামের পাশাপাশি মন্দির ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট বিষয়ে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।

ইমাম সম্মেলনে জেলা রিটার্নিং কর্মকর্তা, হবিগঞ্জের পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণভোট   ফ্যাসিস্ট তৈরির পথ   ধর্ম উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close