রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
ছোট ক্লাবের কাছে ধরাশায়ী ম্যানসিটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের হতাশার পর এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও ব্যর্থতার মুখে পড়ল। অপেক্ষাকৃত দুর্বল নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের কাছে ধরাশায়ী হল ইংলিশ জায়ান্টরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ম্যানসিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বোডো/গ্লিমট। 

বোডো/গ্লিমটের জয়ে জোড়া গোল করেছেন ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ, একটি গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড জেন্স পিটার হউগে। সিটির হয়ে একটি গোল শোধ করেছেন ফরাসি উইঙ্গার রায়ান চের্কি।

নরওয়ের একটি ছোট শহর বোডো। ৫৫ হাজার জনসংখ্যার এ শহরের মানুষ মাছ শিকার করে জীবনযাপন করে। ম্যানসিটিকে তারা যে মাঠে আতিথেয়তা দিয়েছে তার ধারণক্ষমতা মাত্র আট হাজার। এই ছোট শহরের ছোট ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টদের বিপক্ষে। আর তাদের দিয়েছে এক তিক্ত অভিজ্ঞতা।
 
পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রাখলেও প্রথমার্ধেই জোড়া গোলে পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ২২ ও ২৪; মাত্র ২ মিনিটের মধ্যে গোলমুখে সতীর্থ ব্লোমবার্গের থেকে দুই বার বল পেয়ে দুবারই জালে জড়ান ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ। ম্যাচে ফিরতে লড়াই চালিয়ে যাওয়া সিটি উল্টো দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে আরেকটি গোল হজম করে। সন্দ্রে ব্রান্সটাড ফেটের থেকে বল পেয়ে এবার ব্যবধান ৩-০ করেন জেন্স হউগে।
 
ব্হু চেষ্টার পর ৬০তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় সিটি। ও’রেইলির বাড়ানো বল জালে জড়ান রায়ান চের্কি। কিন্তু পরের মিনিটেই দলকে বিপদে ফেলেন মিডফিল্ডার রদ্রি। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এ স্প্যানিশ। তাতে ১০ জনের দলে পরিণত হয় সিটি। তার পরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন ওমর মারমুশ, ফিল ফোডেন কিংবা আর্লিং হলান্ডরা। তাতে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সিটি।
 
সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে চারে অবস্থান করছে তারা। অন্যদিকে সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে উঠে এসেছে বোডো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধরাশায়ী ম্যানসিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close