রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
নির্বাচন ও ইসি
পোস্টারহীন ভোটযুদ্ধে মাইক ব্যবহারে ইসির নির্দেশনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহারের সময় ও শব্দের মাত্রায় সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারণার যুগে প্রবেশ করল বাংলাদেশ।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল দুপুর ২টার আগে এবং রাত ৮টার পর মাইক বা শব্দবর্ধনকারী কোনো যন্ত্র ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে:

মাইকের সংখ্যা: কোনো একক জনসভায় একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকায় প্রার্থীর পক্ষে একযোগে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তবে সাধারণ প্রচারণার (যেমন: রিকশা বা ভ্রাম্যমাণ প্রচার) ক্ষেত্রে এই সংখ্যাগত সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।

শব্দের মানমাত্রা: প্রচারকার্যে ব্যবহৃত মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্রের শব্দের তীব্রতা ৬০ ডেসিবেলের বেশি হতে পারবে না।

এবারের নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো পোস্টারের অনুপস্থিতি। ইসির নতুন আচরণবিধি অনুযায়ী, কোনো ধরনের ডিজিটাল বা কাগজের পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ব্যানার, লিফলেট বা ফেস্টুন অবশ্যই সাদা-কালো হতে হবে; কোনো রঙিন প্রচারসামগ্রী ব্যবহার করা যাবে না। প্রচারণায় কোনোভাবেই পলিথিন বা রেকসিন ব্যবহার করা চলবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা এই নতুন নিয়মাবলি মেনে নির্বাচনী যুদ্ধে নেমেছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পোস্টার   ভোটযুদ্ধ   মাইক ব্যবহার   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close