সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
এবার স্বাধীন কমিটির কাছে মীমাংসার দাবি বিসিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ খেললে ভারতেই খেলতে হবে, সিদ্ধান্ত জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেই সময় পার হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিসিবি জানিয়ে দিয়েছে, কিছুতেই তারা ভারতে দল পাঠাবে না। এরপর আজ শুক্রবার (২৩ জানুয়ারি) আইসিসির স্বাধীন কমিটিতে আবার ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে পত্র দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার বিকালে ক্রিকেটারদের সাথে সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোন রকম সুযোগ নেই।’

এরপরই নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে আইসিসিতে পত্র দিয়ে বিসিবি অনুরোধ করেছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সমাধান করে।

সূচি অনুযায়ী, আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এরপরই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে সহআয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে, নানা আলোচনার পর আইসিসি তাদের অনুরোধ ফিরিয়ে দেয়।

গতকাল বৃহস্পতিবার আসিফ নজরুল জানিয়ে দেন, ভারতে কোনোভাবেই বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, তারা লড়াই চালিয়ে যাবেন। 

ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেটারই অংশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্বাধীন কমিটি   মীমাংসা   বিসিবির  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close