সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়া লীগের (বিপিএল) ফাইনাল শুরু হচ্ছে। তার পূর্বে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাম রয়্যালস। তারা ফিল্ডিং বেছে নিয়েছে। পূর্বে ব্যাটিং করবে রাজশাহী।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় শিরোপা নির্ধারণী এ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ফাইনালিস্ট দুইটি দল চলতি আসরেই তিনবার মুখোমুখি হয়েছে। লিগপর্বে দুই বারের দেখায় রাজশাহী ও চট্টগ্রাম একটি করে জিতেছে। শীর্ষে থেকে নাজমুল হোসেন শান্তর রাজশাহী এবং শেখ মেহেদীর চট্টগ্রাম প্লে-অফে নামে টেবিলের দুইয়ে থেকে। ফলে শীর্ষ দুই দলের আবারও দেখা হয় প্রথম কোয়ালিফায়ারে। সেখানে রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠেছিল চট্টগ্রাম। আর শান্তরা ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ (কোয়ালিফায়ার) কাজে লাগিয়ে সিলেট টাইটান্সকে হারিয়ে।

ফাইনালে নামার আগে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী বলেন, ‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে।’

‘তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভেতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দ্য বেস্ট! দেখা যাক, কী হয় কালকে (আজ)।’

নিজেদের যথেষ্ট সামর্থ্য থাকলেও প্রতিপক্ষ রাজশাহীর প্রশংসা করেছেন মেহেদী।

‘বিপিএলে ওয়ান অব দ্য বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরো বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টসে জিতে   রাজশাহী ওয়ারিয়র্স   ব্যাটিং   চট্টগ্রাম রয়্যালস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close