শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
পদ ছাড়লেন ফিক্সিংয়ে অভিযুক্ত বিসিবির পরিচালক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম
মোখলেসুর রহমান শামীম

মোখলেসুর রহমান শামীম

স্বেচ্ছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব ছেড়েছেন ফিক্সিংয়ে অভিযুক্ত মোখলেসুর রহমান শামীম।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিসিবির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্স সাংবাদিক তার প্রতিবেদনে শামীম ফিক্সিংয়ের সাথে জড়িত বলে দাবি করেন। সেই সংবাদ প্রকাশ হওয়ার পরই তদন্তের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শামীম। তবে তিনি এটাও জানান যে, দায়িত্ব থেকে তার অব্যাহতি দোষ স্বীকার নয় বরং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

ফেসবুক পোস্টে শামীম লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিছিয়ে, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’
 
অব্যাহতির সিদ্ধান্ত কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থের বিবেচনায় এমনটা করেছেন জানিয়ে শামীম বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।’
 
তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পদ ছাড়লেন   ফিক্সিংয়ে অভিযুক্ত   বিসিবির পরিচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close