রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
পাকিস্তানকে উড়িয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচের প্রথমার্ধেই সাবিনা-কৃষ্ণারা জালের দেখা পেলেন ছয় বার। দ্বিতীয়ার্ধে করলেন আরও ৩ গোল। পুরো ম্যাচে পাকিস্তানের জালে মোট ৯ বার গোল উৎসব করেছেন বাংলাদেশের মেয়েরা। এই জয়ে সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপার আরও কাছে পৌঁছে গেল লাল-সবুজের দল।

শুক্রবার (২৩ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। 

অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন চার গোল। জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে এসেছে একটি গোল। 

৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ভারত। 
 
ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। পরের দুই ম্যাচে বড় জয় ‍তুলে নেয় লাল-সবুজের দল। নেপালকে ৩-০ ও শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। 
 
টানা ২ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই গোছালো ফুটবল খেলেন। সপ্তম মিনিটে কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে। 
 
এই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন নীলা। সাবিনার পাসে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন তিনি। দশম মিনিটে ব্যবধান আরও বাড়ান নৌশিন। দুই মিনিট পর স্লাইড করেও বল ক্লিয়ার করতে পারেননি পাকিস্তান গোলকিপার। নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন। 
 
প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে পাকিস্তানের জালে আরও দুই বার বল জালে জড়ায় বাংলাদেশ। সুমাইয়ার পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে জায়গা বানিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা। এরপর নীলার পাসে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সাবিনা।
 
দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। একটু পর আনমোল হিরা উঁচু শটে পাকিস্তানকে গোল এনে দেন। সাত মিনিট বাকি থাকতে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে কিছুটা দুরূহ কোণ থেকে আরও একটি গোল করেন সাবিনা। আর তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 
 
রাউন্ড রবিন লিগের টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার (২৫ জানুয়ারি) মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   শিরোপা   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close