শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
খেলাধুলা
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা ভাবছে আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
জয় শাহ

জয় শাহ

টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ বর্তমানে বিষয়টি বিবেচনা করছেন। 

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির মধ্যে তৈরি হওয়া সংকট নতুন মাত্রা পেয়েছে। 

যদি বাংলাদেশ ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে সম্মত না হয়, তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। 
 
তবে, কী ধরনের ব্যবস্থা নিতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি। কারণ, সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের অবস্থান ঘোষণা করার আগে আইসি-কে অবহিত করেননি বুলবুল। তার ওপর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে আসিফ নজরুল পারসোনা নন গ্রাটা (অগ্রহণযোগ্য ব্যক্তি) হিসেবে বিবেচিত।
 
সূত্র : হিন্দুস্তান টাইমস, এএনআই

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   কঠোর পদক্ষেপ   আইসিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close