সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল—বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। ওই সভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে; অন্যথায় বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে।

আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেয়। তবে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

আইসিসির এই সিদ্ধান্তের বিষয়ে সংস্থাটির সিইও সংযোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটলল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না।

চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসির বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে। একই সঙ্গে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে আলাদা চিঠি পাঠানো হয়েছে।

এদিকে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্রিকবাজ। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার দুবাইয়ে আইসিসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের আশায় বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। ফলে আইসিসির আগের সিদ্ধান্তই বহাল থাকে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close