মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
অর্থনীতি
টিকিট কাটা থেকে কেনাকাটা
বাণিজ্য মেলায় সব লেনদেন সহজ করছে ‘মাইপ্রাইম’
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাণিজ্য মেলা মানেই মানুষের ঢল, নতুন পণ্যের সম্ভার আর পরিবার–পরিজন নিয়ে সময় কাটানোর আনন্দ। তবে এই আনন্দের সঙ্গে যুক্ত থাকে কিছু বাস্তব ঝামেলা- টিকিট কাটার লাইন, হাতে খুচরা টাকা না থাকা, হঠাৎ মোবাইল ব্যালান্স শেষ হয়ে যাওয়া কিংবা জরুরি মুহূর্তে কাউকে টাকা পাঠানোর প্রয়োজন। ঠিক এই সব পরিস্থিতিকে সহজ ও ঝামেলামুক্ত করতেই এবারের বাণিজ্য মেলায় প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডিজিটাল ফিনটেক অ্যাপ ‘মাইপ্রাইম’ দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য সঙ্গী।

মেলায় প্রবেশের শুরুতেই টিকিট কাটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেককে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড় আরও বেড়ে যায়। তবে মাইপ্রাইম ব্যবহারকারীদের ক্ষেত্রে এই চিত্র একেবারেই ভিন্ন। তারা ঘরে বসেই মাইপ্রাইম অ্যাপ থেকে বাণিজ্য মেলার টিকিট কিনতে পারছেন। শুধু তাই নয়, এই ডিজিটাল টিকিটের সঙ্গে থাকছে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। যেমন- একজন দর্শনার্থী যদি পরিবার নিয়ে মেলায় যাওয়ার আগে মাইপ্রাইমে টিকিট কিনে নেন, তাহলে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই তিনি সরাসরি প্রবেশ করতে পারছেন এবং ক্যাশব্যাকের মাধ্যমে কিছু টাকা ফিরে পাচ্ছেন, যা পরে মেলার ভেতর কেনাকাটায় কাজে লাগতে পারে।

মেলার ভেতরে প্রবেশের পর শুরু হয় ঘোরাঘুরি, ছবি তোলা আর প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা। এই সময় হঠাৎ মোবাইলের ব্যালান্স বা ডাটা শেষ হয়ে গেলে অনেকেই সমস্যায় পড়েন। আগে এর সমাধান হিসেবে রিচার্জের দোকান খুঁজতে হতো কিংবা পরিচিত কারও কাছ থেকে সাহায্য নিতে হতো। এখন সেই ঝামেলা দূর করেছে মাইপ্রাইম। মেলার মাঝেই বসে কয়েক সেকেন্ডে মাইপ্রাইম অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করা যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো দর্শনার্থী যখন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাদা হয়ে যান এবং যোগাযোগের জন্য মোবাইলে কথা বলার প্রয়োজন হয়, তখন অ্যাপ খুলেই দ্রুত রিচার্জ করে তিনি আবার সংযুক্ত হতে পারছেন।

বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ হলো কেনাকাটা। পোশাক, হস্তশিল্প, ইলেকট্রনিকস কিংবা ঘর সাজানোর নানা পণ্যের স্টলে ভিড় লেগেই থাকে। কিন্তু নগদ টাকা সঙ্গে না থাকলে বা ভাঙতি না পেলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাইপ্রাইম এই সমস্যারও সহজ সমাধান দিয়েছে। মেলায় কেনাকাটার বিল সরাসরি মাইপ্রাইম অ্যাপে পেমেন্ট করা যাচ্ছে। ধরুন, একজন দর্শনার্থী একটি স্টল থেকে শাড়ি কিনলেন, কিন্তু হাতে পর্যাপ্ত নগদ টাকা নেই। তিনি স্টলের কিউআর বা নির্ধারিত পদ্ধতিতে মাইপ্রাইমের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন মুহূর্তেই- কোনো ঝামেলা ছাড়াই।

পরিবার নিয়ে মেলায় ঘুরতে গিয়ে অনেক সময় হঠাৎ জরুরি অবস্থার মুখোমুখি হতে হয়। কারও চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠানো দরকার হতে পারে, কিংবা বাসায় থাকা কারও জন্য তাৎক্ষণিক অর্থ পাঠানোর প্রয়োজন দেখা দিতে পারে। এ ধরনের মুহূর্তে মাইপ্রাইমের ফান্ড ট্রান্সফার সুবিধা অনেকের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মেলায় থাকা অবস্থায় একজন দর্শনার্থী জানতে পারলেন যে বাসায় থাকা কারও জরুরি প্রয়োজনে টাকা দরকার। তিনি সঙ্গে সঙ্গে মাইপ্রাইম অ্যাপ খুলে কয়েক ক্লিকেই নিরাপদভাবে টাকা পাঠিয়ে দিলেন, কোনো ব্যাংকে যাওয়ার দরকার হবে না।

মেলায় অংশ নেওয়া অনেক উদ্যোক্তা ও বিক্রেতার কাছেও মাইপ্রাইম একটি কার্যকর সমাধান হয়ে উঠেছে। ডিজিটাল পেমেন্ট গ্রহণের ফলে তাদের খুচরা টাকা নিয়ে দুশ্চিন্তা কমেছে এবং হিসাব রাখা সহজ হয়েছে। এতে যেমন লেনদেনের গতি বেড়েছে, তেমনি ক্রেতাদের সন্তুষ্টিও বেড়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রেতারা ক্যাশলেস পেমেন্টে স্বাচ্ছন্দ্য বোধ করায় স্টলগুলোতে ভিড়ও বাড়ছে।

সব মিলিয়ে এবারের বাণিজ্য মেলায় ‘মাইপ্রাইম’ দেখিয়ে দিয়েছে, প্রযুক্তি কীভাবে দৈনন্দিন ছোট ছোট সমস্যার সমাধান এনে দিতে পারে। টিকিট কেনা থেকে শুরু করে রিচার্জ, কেনাকাটার বিল পরিশোধ কিংবা জরুরি ফান্ড ট্রান্সফার- সবকিছু এক অ্যাপে পাওয়ায় গ্রাহকদের মেলার অভিজ্ঞতা হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টিকিট   কেনাকাটা   বাণিজ্য মেলা   মাইপ্রাইম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close