রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
মধ্যরাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:২০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটে জর্জরিত, ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এমনটাই জানিয়েছে দেশের একাধিক সংবাদমাধ্যম।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি হয়তো রাতেই দেশ ছাড়তে পারেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হলে বুলবুল প্রথমে প্রকাশ্যে সফরের কথা অস্বীকার করেন। তিনি জানান, দেশে থেকেই বোর্ডের কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং শিগগিরই বিদেশ সফরের কোনো পরিকল্পনা নেই।

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বুলবুলের বিদেশযাত্রা বিসিবির নেতৃত্ব নিয়ে নতুন করে নজর কাড়ছে।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই অবস্থান বদলে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যম।

সংকটময় সময়ে বিসিবি সভাপতির এই বিদেশযাত্রা স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলছে। যখন বিশ্বকাপ ইস্যু, নেতৃত্ব সংকট ও প্রশাসনিক অনিশ্চয়তায় দেশের ক্রিকেট উত্তাল—তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তির দেশ ছাড়ার বিষয়টি ক্রিকেটাঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর কতটা প্রভাব ফেলবে এবং সভাপতির অনুপস্থিতিতে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কীভাবে চলবে—সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিসিবি সভাপতি   বুলবুল   দেশ ছাড়ার গুঞ্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close