শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
দেশেই আছেন বিসিবি সভাপতি বুলবুল, দেখা মিলল মিরপুরে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়াকে নিয়ে গত রোববার বিকেল থেকেই শুরু হয় নানা গুঞ্জন। বেশ কয়েকটি সংবাদমাধ্যম তিনি দেশ ছেড়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করলে শুরুতে তা দৃঢ়ভাবে অস্বীকার করেন আমিনুল ইসলাম বুলবুল। দেশ ত্যাগের গুঞ্জন যে সঠিক নয় তা ইতোমধ্যেই নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) গুঞ্জন খন্ডন করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সদর দপ্তর মিরপুরে দেখা গেছে। মিরপুর মাঠ পরিদর্শনও করেছেন তিনি।

রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, বুলবুল নাকি মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও কাটেননি। তবে বোর্ডসংশ্লিষ্ট একাধিক সূত্র তখনই দাবিটি নাকচ করে। তারা জানায়, বিসিবি সভাপতি দেশের বাইরে যাননি এবং তিনি ঢাকাতেই নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।

এরই মধ্যে বিসিবির ভেতরে নানা অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং–সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। অন্যদিকে, একাধিক পরিচালকের বেফাঁস মন্তব্যে বোর্ডের ওপর বাড়তি চাপ তৈরি হয়, যার প্রভাব পড়ে বিপিএলেও—যেখানে ক্রিকেটাররা একপর্যায়ে ম্যাচ বয়কট করেন।

এ ছাড়া বিতর্কের মুখে পড়া পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ফেরত দেওয়ার প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একই সময়ে পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই টালমাটাল বাস্তবতায় বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রিকেট ভক্তদের স্বস্তি দিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশেই রয়েছেন এবং বোর্ডের চলমান সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিসিবি সভাপতি   বুলবুল   মিরপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close