শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
খেলাধুলা
দল ঘোষণা হলেও বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত পাকিস্তানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম

লাহোরে ১৫ সদস্যের দল ঘোষণা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ এখনো অনিশ্চিত পাকিস্তানের। বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না তা পুরোপুরি নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

রোববার জাতীয় দলের খেলোয়াড় ও প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নাকভি। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, দল ঘোষণাকে বিশ্বকাপে খেলার চূড়ান্ত অনুমতি হিসেবে দেখা যাবে না।

পিসিবি সূত্র জানায়, বৈঠকে নাকভি পুরো প্রেক্ষাপট খেলোয়াড়দের সামনে তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া এবং স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এই সিদ্ধান্তের রাজনৈতিক ও কূটনৈতিক দিকও খেলোয়াড়দের বোঝানো হয়।

নাকভি খেলোয়াড়দের বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, সেটাই আমরা মানব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে, সেটাও আমরা মেনে নেব।’

বৈঠকে উপস্থিত খেলোয়াড়রাও বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানান। একাধিক সূত্রের দাবি, খেলোয়াড়রা নাকভিকে বলেন, ‘আপনি ও সরকার যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাকেই সমর্থন করব।’

এই অবস্থান থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে, প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে।

নাকভি আরও জানান, বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থান কেন তারা ‘অন্যায়’ মনে করছে, সেটিও খেলোয়াড়দের জানানো হয়েছে। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ভারত সফর থেকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়।

সব মিলিয়ে কাগজে-কলমে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা প্রস্তুত থাকলেও বাস্তবে তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত ঘোষণার ওপর। আনুষ্ঠানিক সংকেত না আসা পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দল ঘোষণা   বিশ্বকাপ   পাকিস্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close