শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
ছাদখোলা বাসে সংবর্ধনা পাবে সাফ চ্যাম্পিয়ন ফুটসাল দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ফুটসাল দল প্রথমবারের মত অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে আসরের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে দেশে ফেরাকে ঘিরে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়নের গৌরব নিয়ে দেশে ফেরা ফুটসাল দলকে খোলা বাসে উঠিয়ে ঘোরানো হবে।

বাফুফে জানিয়েছে, 

খেলোয়াড়দের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদযাপন উপলক্ষ্যে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে।

বলে রাখা ভাল, দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের সংগ্রহ পাঁচ ম্যাচে ১১।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ নারী ফুটসাল   সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন   বাফুফে সংবর্ধনা   ছাদখোলা বাস সংবর্ধনা   সাবিনা খাতুন   মনিকা চাকমা   সাফ ফুটসাল ২০২৫   বাংলাদেশ ফুটবল ফেডারেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close