শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
খেলাধুলা
স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারাল টাইগ্রেসরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে। চলমান বাছাইপর্বে টানা ৩ ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-২০ বিশ্বকাপের টিকিট কেটেছে। সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর পূর্বে, অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক জ্যোতি, তাকে যোগ্য সঙ্গ দিয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারিও। পরবর্তী বোলিংয়ে ঝড় তোলেন মারুফা আক্তার। এ ছাড়া স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা। ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ। আজও সমান ১৯১ রান করল দলটি, এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান)।

স্কটিশদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর আর কোনো রান যোগ না করতেই দুইজনই পরপর আউট হয়েছেন। দিলারা ২৮ বলে ৩৯ এবং সমান বলে ২২ রান করেন জুয়াইরিয়া। অল্প সময়ের ব্যবধানে ১৫ রানে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। এরপর ১০০ রানের জুটিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি-সোবহানা। 

৩৫ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৫৬ রান করেন জ্যোতি। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য দেওয়ার মোমেন্টামটা পরের ইনিংসে টেনে নিয়েছেন মারুফা-স্বর্ণারা। প্রথম বলেই মারুফা ফেরান ডার্সি কার্টারকে। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল।

এ ছাড়া মেগান ম্যাককলের ২০ রান ছাড়া স্কটল্যান্ডকে আর কেউই উল্লেখযোগ্য রান দিতে পারেননি। ফলে, পুরো ২০ ওভার খেললেও, ১০১ রান তুলতে সক্ষম হয় স্কটিশ মেয়েরা। মারুফা সর্বোচ্চ তিন এবং স্বর্ণা দুই উইকেট নিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্কটল্যান্ড   বড় ব্যবধান   হারানো   টাইগ্রেস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close