শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
নির্বাচন ও ইসি
মোবাইল অ্যাপ এর মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম পুরোদমে চলছে। 

নির্বাচন কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট বিদেশের পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে, যার মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও অন্যান্য) জন্য প্রেরিত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালটের মধ্যে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪টি ব্যালট ডাকবক্সে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকযোগে আসা এই ব্যালটগুলো নির্ধারিত প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তাদের নিকট পাঠানোর কাজ চলমান রয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মোবাইল অ্যাপ   পোস্টাল ভোটিং  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close