শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটি প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন বার জালের দেখা পেল। বিরতির পর নিউক্যাসল ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও অভাবনীয় কিছু করতে পারল না। লিগ কাপের শিরোপাধারীদের বিদায় করে ফাইনালে উঠল পেপ গুয়ার্দিওলার দল।

সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে সিটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাজ্যের ইতিহাদ স্টেডিয়ামে ওমার মার্মাউশের জোড়া গোলের পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান টিজানি রেইন্ডার্স। বিরতির পর নিউক্যাসলের গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।

২০২১ সালে প্রতিযোগিতাটিতে নিজেদের অষ্টম শিরোপা জয়ের পর এই প্রথম ফাইনালে উঠল সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গুয়ার্দিওলার দল খেলবে আর্সেনালের বিপক্ষে।

ঘরের মাঠে সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন মার্মাউশ। তিনি শট নেওয়ার মুখে স্লাইডে চ্যালেঞ্জ জানান প্রতিপক্ষের একজন, তবে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।

২৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান মার্মাউশ। বাঁ দিক থেকে অ্যান্টোয়ান সেমেনিওর ক্রস গোলমুখে নিউক্যাসল ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার ক্লিয়ার করতে ব্যর্থ হলে হেডে জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে নিচু শটে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স।

দুই লেগ মিলিয়ে তখন ৫-০ গোলে এগিয়ে সিটি।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভাল খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। ডান দিকে সিটির দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়ান তিনি, এরপর দূরের পোস্ট দিয়ে খুঁজে নেন ঠিকানা। পরের কয়েক মিনিটে আরও কিছু সুযোগ পায় সফরকারীরা; কিন্তু কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে সেমেনিওর বদলি নামা আর্লিং হলান্ড শেষ দিকে গোল পেতে পারতেন। কিন্তু, এই তারকা স্ট্রাইকারের দুইটি শট ব্যর্থ করে দেন নিউক্যাসল গোলরক্ষক। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিউক্যাসল   ফাইনালে ম্যানচেস্টার সিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close