রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
খেলাধুলা
সাড়ে ছয় কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাইগার পেসার মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। প্রায় দুই কোটি ৮১ লাখ টাকায় লাহোর কালান্দার্স দলে নিয়েছে বাঁহাতি এ পেসারকে। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবার ফের তাকে মোটা অঙ্কে দলে নিয়েছে লাহোর। 

চুক্তি অনুযায়ী, মোস্তাফিজকে ছয় কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর, যা বাংলাদেশি টাকায় দুই কোটি ৮১ লাখ টাকার বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে নিয়ে লাহোর লিখেছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে পরিবারে ফিরে এসেছেন। একসময়ের কালান্দার, সর্বদা কালান্দার।

এর পূর্বে, পিএসএলে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে পাঁচ ম্যাচে ৬ দশমিক ৪৩ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শহিদ আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে রিটেনশন নিয়মে। 

আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড গঠন করবে দলগুলো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লাহোর কালান্দার্স   মোস্তাফিজুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close