শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে ৪০ জন ধারাভাষ্যকারের নাম আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দল না থাকলেও তালিকায় আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান।

৫৫ ম্যাচের বিশ্বকাপে আছেন ধারাভাষ্যের পরিচিত মুখ রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, হার্শা ভোগলে, রমিজ রাজা, অ্যালান উইলকিনস।

ধারাভাষ্যকারদের প্যানেলে কেবল একজন বাংলাদেশি। তবে গত ৩০ জানুয়ারি ঘোষিত বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকা আছেন দুজন। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল।

ধারাভাষ্যকদের প্যানেলে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, এখন ধারাভাষ্য কক্ষ থেকে এটি দেখাটা হবে নতুন অভিজ্ঞতা। গতি, চাপ এবং সেকেন্ডের ভগ্নাংশ সময় সব বদলে দিতে পারে এবং এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষবিন্দু।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা

রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্রাফেট, এউইন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এম্পুলেলো মাবাঙ্গুয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিনস, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নাইড়ু, বাজিদ খান, রওনক কাপুর, নিয়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আরনল্ড, রোশান অ্যাবেইসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও টেম্বা বাভুমা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ধারাভাষ্যকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close