রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বুলবুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

মোস্তাফিজ ইস্যুতে ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে পাকিস্তান প্রকাশ্যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়, যা আইসিসির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোর পৌঁছান। আজ রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা যায়, বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্তের পর থেকেই পিসিবি প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রথমদিকে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। সরকারের এই ঘোষণার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।

ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি এবং সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থা, স্পনসর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচ না হলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে, তাহলে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি।

এ কারণেই বিষয়টি দ্রুত সমাধানে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির ভেতরে–বাইরে চলছে টানা আলোচনা ও কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো সমঝোতা হয় কি না, নাকি পাকিস্তানকে অবস্থান পরিবর্তনে রাজি করানো হয় সবকিছুই নির্ভর করছে এই জরুরি বৈঠকের ফলাফলের ওপর।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close