সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
অর্থনীতি
ভোমরাবন্দর দিয়ে পাঁচ সপ্তাহে ভারত থেকে এল ২২ হাজার টন চাল
ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির ধুম পড়েছে। বছরের ১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৩৫ দিনে এই বন্দর দিয়ে মোট ২১ হাজার ৭২৪ মেট্রিক টন চাল দেশে এসেছে।

ভোমরা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা দ্রুত ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন।  

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ‘ভোমরা এখন পূর্ণাঙ্গ কাস্টমস হাউস। এখানে পণ্য খালাসে সময় কম লাগে এবং ব্যবসায়িক পরিবেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত। এ কারণে অন্য বন্দরের তুলনায় ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে চাল আমদানি করছেন।’

ভোমরা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোস্তফা কামাল বলেন, ‘খাদ্য অধিদপ্তর থেকে নতুন করে লক্ষাধিক মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশের অন্য বন্দরের মত ভোমরা দিয়েও বড় পরিসরে চাল আসছে এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত পণ্য খালাসের বিষয়টি তদারকি করছে।’

তিনি আরও বলেন, চালের এই বিশাল চালান বাজারে পৌঁছালে দাম কমতে শুরু করবে। নির্বাচনের আগ পর্যন্ত চাল আমদানি অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোমরাবন্দর   ভারত   চাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close