সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
বিনোদন
হল না পেয়ে ইউটিউবে রিলিজ হচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌসুমী, এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকছেন। লাস্যময়ী এ নায়িকাকে নিয়ে ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি চলচ্চিত্র তৈরি করেন নির্মাতা সৈয়দ আর ইমন। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ইতিবাচক সাড়া না পেয়ে ইউটিউবে মুক্তি পাচ্ছে।

ব্যাপারটি নিয়ে গণমাধ্যমকে নির্মাতা সৈয়দ আর ইমন বলেন, ‘পরিকল্পনা করেছিলাম ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দেয়ার। তখন জুলাই গণ-অভ্যুত্থান হয় এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তারপর নানা রকম জটিলতার কারণে আমাদের রিলিজ ডেট পেছাতে হয়েছে। যুক্তরাষ্ট্রেও আমরা হল পাচ্ছি না। কদিন পরেই রোজা শুরু হবে। আমাদের স্পনসররা আর অপেক্ষা করতে চাইছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে রিলিজ করে দেব।’

তিনি জানান, 

বাংলাদেশের পরিবেশকদের সাথে একাধিকবার যোগাযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই, ঈদের আগেই সিনেমাটি বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে অর্ধাঙ্গিনী। গল্প এগিয়েছে মৌসুমীকে কেন্দ্র করে। 

সৈয়দ আর ইমন বলেন, ‘সময়ের সঙ্গে মানুষের জীবনের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে জীবনযুদ্ধের ধরনটাও। এখন মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না। এমন ভাবনা থেকেই তৈরি হয়েছে সিনেমাটির গল্প।’

অর্ধাঙ্গিনীর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। তীব্র শীতে কষ্ট করে শুটিং করতে হয়েছে সবার। 

সৈয়দ আর ইমন বলেন, ‘সবাই অনেক কষ্ট করে শুটিং করেছেন। বিশেষ করে মৌসুমী আপা যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে আট ঘণ্টা পাহাড়ের ওপর প্রচণ্ড বাতাসে কীভাবে শুটিং করেছেন, তা ভেবে এখনো অবাক হই।’

সৈয়দ ইমরান জানিয়েছেন, টেলিফিল্ম বানানোর পরিকল্পনা করেই শুটিং শুরু হয়েছিল অর্ধাঙ্গিনীর। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে অর্ধাঙ্গিনীর একটি প্রিমিয়ার শো করা হয়। সে সময় এর দৈর্ঘ্য ছিল এক ঘণ্টা ২০ মিনিট। পরে সিদ্ধান্ত হয় হলে মুক্তি দেওয়ার। নতুন করে সংযোজন-বিয়োজন শেষে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে এক ঘণ্টা ৫৬ মিনিট।

মৌসুমী ছাড়া ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রের আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হল   ইউটিউবে রিলিজ হচ্ছে   মৌসুমী   অর্ধাঙ্গিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close