রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      
বিনোদন
ফেসবুকে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন ও প্রচারণা নিয়ে উদ্বিগ্ন সোহেল রানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
সোহেল রানা

সোহেল রানা

সোহেল রানা ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক। বীর মুক্তিযোদ্ধাও তিনি। বার্ধক্যের জন্য আগের মতো সিনেমায় সক্রিয় নেই। সময় কাটে তার ঘরে বসেই। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব। প্রায়ই নানা বিষয় ও অভিজ্ঞতা শেয়ার করেন তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

এবার তিনি দেশবাসীর কাছে বিশেষ আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন ও প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এসব বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া চিকিৎসকের ছবি, কণ্ঠস্বর ও ডায়েট চার্টের প্রচারণা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন এই অভিনেতা।

শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন সোহেল রানা। 

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এই মোর পরিচয় হোক আমি তোমাদেরই লোক। আমি সোহেল রানা সেই অধিকার নিয়ে দেশবাসীর প্রতি আহ্বান করছি। দয়া করে ফেসবুকের চমৎকার পাবলিসিটির মুখে পড়ে কোন ঔষধ গ্রহণ করবেন না।’

তার ভাষ্য, ফেসবুকে প্রচারিত ওষুধের বিজ্ঞাপনের বড় একটি অংশ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। 

এসব প্রচারণায় চিকিৎসক ও ডায়েটিশিয়ানদের যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

ব্যবসায়ীদের মিথ্যা তথ্য ও দুর্বল ওষুধের প্রলোভনে পড়ে মানুষ যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

স্ট্যাটাসে একটি ডায়েট চার্টের প্রসঙ্গও তুলে ধরেন সোহেল রানা। তিনি জানান, কিডনি রোগীদের জন্য তৈরি একটি রঙিন ডায়েট চার্টে এমন কিছু খাবারের পরামর্শ ছিল, যা তার জানামতে রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। চার্টটির এক কোণে ‘এআই দ্বারা নির্মিত’ লেখা দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। 

তার আশঙ্কা, চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের চার্ট অনুসরণ করলে রোগীরা মারাত্মক বিপদে পড়তে পারেন।

এ ধরনের ভুয়া প্রচারণা ঠেকাতে চিকিৎসকদের সংগঠন ও স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেতা। 

তার মতে, চিকিৎসকদের অনুমতি ছাড়া ওষুধের বিজ্ঞাপনে তাদের নাম, ছবি কিংবা কণ্ঠস্বর ব্যবহার বন্ধে সরকারি নির্দেশনা থাকা প্রয়োজন। পাশাপাশি চিকিৎসকদের সংগঠনগুলোরও এ বিষয়ে সচেতনতা তৈরিতে এগিয়ে আসা উচিত।

সোহেল রানা আরও লেখেন, অনেক সময় চিকিৎসকেরা নিজেদের নামে প্রচারিত ভুয়া বিজ্ঞাপনের প্রতিবাদ জানান। কিন্তু সেই প্রতিবাদ অল্প সময় প্রচারিত হলেও মিথ্যা বিজ্ঞাপনগুলো বারবার মানুষের সামনে আসে। 

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফেসবুকে ওষুধের বিজ্ঞাপন   প্রচারণা নিয়ে উদ্বিগ্ন   সোহেল রানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close