ছোট পর্দায় নতুন জুটি নিয়ে নির্মাতা আরফিন ইসলাম তার রচনা ও পরিচালনায় নির্মাণ করছেন ২৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘মুহাব্বত’। এতে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে তৌফিক সম্রাট ও কথা কাব্য প্রীথাকে।
অর্কিড ফিল্মস’-এর ব্যানারে নির্মিতব্য এই ধারাবাহিক ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। ভালোবাসা, আবেগ, সম্পর্কের জটিলতা ও জীবনের নানা বাঁক নিয়ে এগিয়ে যাবে ‘মুহাব্বত’-এর গল্প।
গল্পের কেন্দ্রীয় দুই চরিত্রে তৌফিক সম্রাট, কথা কাব্য প্রীথার ও পরিচিত অন্যান্ন অভিনয় শিল্পির উপস্থিতি নাটকটিতে যোগ করবে নতুন মাত্রা।
নতুন জুটি প্রসঙ্গে নির্মাতা আরফিন ইসলামের প্রত্যাশা, চরিত্রের সঙ্গে অভিনয়শিল্পীদের মানানসই উপস্থাপন ও গল্পের নিজস্বতা দর্শকদের কাছে ‘মুহাব্বত’কে আলাদা করে তুলবে।
নির্মাতা হিসেবে আরফিন ইসলামের এই নতুন আয়োজন ২৪টি পর্বে দর্শকদের সামনে তুলে ধরবে ভালোবাসা ও সম্পর্কের এক ভিন্ন গল্প।
অর্কিড ফিল্মস’-এর প্রযোজনায় নির্মিতব্য ‘মুহাব্বত’ শিগগিরই আসছে দর্শকদের সামনে।
কেকে/এমএ