বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      
বিনোদন
মিউজিক ভিডিও দিয়ে যাত্রা শুরু, নাটক নির্মাণে আসছে মাই মোশন ফিল্মস
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান মাই মোশন ফিল্মসের আয়োজনে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী জেএইচ মুন্নার নতুন মিউজিক ভিডিও ‘কখনো ছেড়ো না’। 

এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর উত্তরার কৃষ্ণচূড়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় মিউজিক ভিডিও লঞ্চ ও মিডিয়া মিট।

অনুষ্ঠানে শিল্পী, পরিচালক, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। 

মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন ইরফান খান। এতে অভিনয় করেছেন রোমান ও মাহিরা।

আয়োজকরা জানান, শুধু মিউজিক ভিডিও নির্মাণেই সীমাবদ্ধ থাকতে চায় না মাই মোশন ফিল্মস। আগামীতে প্রতিষ্ঠানটি নাটক নির্মাণ ও প্রকাশনার কাজেও যুক্ত হবে। মানসম্মত গল্প, নতুন প্রতিভা ও সৃজনশীল নির্মাণের মাধ্যমে বিনোদন অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করাই তাদের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিরেক্টর রোমান হোসাইন বলেন, ‘দর্শকদের ভালো কিছু উপহার দিতে ভবিষ্যতে নিয়মিত সংগীত ও নাটক নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিউজিক ভিডিও   যাত্রা শুরু হওয়া   নাটক নির্মাণ   মাই মোশন ফিল্মস  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close