শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
বিনোদন
সামান্থা-রাজের ঘরে পুত্র সন্তান, নাম রাখলেন দেব
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও প্রযোজক রাজ নিদিমোরু প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘরে এসেছে পুত্রসন্তান। গত ১৯ নভেম্বর জন্ম নেওয়া সন্তানের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর জানান এই দম্পতি। নবজাতকের হাত ধরে থাকা সামান্থা ও রাজের একটি ছবি পোস্ট করে তারা সন্তানের নাম ও জন্মতারিখ প্রকাশ করেন।

নবজাতকের ছবি দিয়ে পোস্টে তারা লেখেন, ‘আমাদের সুন্দর ছেলে দেব নিদিমোরু। ১৯.১১.২০২৬। আমাদের হৃদয় এর চেয়ে বেশি সুখী কখনো ছিল না।— সামান্থা ও রাজ।’

সন্তানের জন্মের খবরে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের অনেক তারকা। অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বরুণ ধাওয়ান মন্তব্যে ইমোজি দিয়ে শুভকামনা জানান। কৃতি খারবান্দা লেখেন, ‘অনেক ভালোবাসা।’

২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা যোগ কেন্দ্রে লিঙ্গ ভৈরবী মন্দিরে ‘ভূত শুদ্ধি বিবাহ’ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন সামান্থা ও রাজ।

এর আগে এক অনুষ্ঠানে অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন সামান্থা। তখন তিনি বলেছিলেন, ‘আমার শারীরিক অবস্থার কারণে কিছুদিন বিরতি নিতে হবে। মাতৃত্বকালীন ছুটি কাটাতে হবে। এরপর ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আবার ফিরব।’


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সামান্থা-রাজ দম্পতি   পুত্র সন্তান   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close