বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      ● সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১      ● ৫২ বলেই ২০০! ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৫ বছরের সূর্যবংশী      ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      
বিনোদন
মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। প্রস্তুতি, পরিশ্রম আর দর্শকদের সমর্থন নিয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি। ফলে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই প্রতিনিধিকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম ধাপের বাছাইয়ে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। তবে সেই তালিকায় ছিল না সামিরা খান মাহির নাম।

এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটির নাম ছিল ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’। এর মূল ভাবনায় ফুটিয়ে তোলা হয় মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরা হয়।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে লাগানো বৃত্তাকার শিল্পকর্মে তুলে ধরা হয় একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প। পুরো পোশাকের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরার চেষ্টা করা হয়।

এবারের প্রতিযোগিতায় বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ছিল। ভোটের হিসাবে বিভিন্ন সময়ে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষস্থানেও ছিলেন তিনি। মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন বাংলাদেশের এই প্রতিযোগী। তবে দর্শকদের ভোটে সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া একজনের। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মাহি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধি ছিলেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার মাহিকে ঘিরেও একই ধরনের প্রত্যাশা ছিল। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় থেমে গেল তার মিস ইউনিভার্স যাত্রা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মিস ইউনিভার্স   সামিরা খান মাহি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close