বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন      ● ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ ৪ জন গ্রেপ্তার      ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      
বিনোদন
আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। চার দিন ধরে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করছেন চিকিৎসকেরা, তবে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

নির্মাতা অনিমেষ আইচ বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালে তাকে দেখতে গিয়ে জানান, মামুনুর রশীদের সঙ্গে কথা হয়েছে, কথাবার্তা স্বাভাবিক। তবে অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করছে। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

খুলনায় একটি উৎসবে অংশ নিয়ে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশীদ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগেও ২০২৫ সালের এপ্রিলে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রে আইসিইউতে ছয় দিন চিকিৎসা নিয়েছিলেন তিনি।

পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন মামুনুর রশীদ। ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘আরণ্যক’। তার উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘রাঢ়াং’, ‘চে’র সাইকেল’, ‘মনপুরা’, ‘ভুবন মাঝি’ ও ‘পাতালঘর’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ   আইসিইউ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close