শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      
বিনোদন
ইতিহাস গড়ল ‘অন্যপাতা’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম
‘অন্যপাতা’ চলচ্চিত্রের পোস্টার।

‘অন্যপাতা’ চলচ্চিত্রের পোস্টার।

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনে অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করেছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’। কোনো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথাগত ব্যানার ছাড়াই দেশের প্রথম স্বাধীন চলচ্চিত্র হিসেবে টানা ষষ্ঠ সপ্তাহে দেশের শীর্ষস্থানীয় সিনেপ্লেক্সগুলোতে সাফল্যের সাথে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। 

মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া ও মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসার (ওয়ার্ড অব মাউথ) ওপর ভর করে ছবিটি ইতোমধ্যেই ‘মেগা-হিট’ তকমা অর্জন করেছে। পাশাপাশি ঈদ-মুক্তির বাইরে গিয়ে শিক্ষার্থীদের নেওয়া সাহসী পদক্ষেপ অসংখ্য তরুণ নির্মাতার মনে আশার সঞ্চার করেছে।

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির ৩৬তম দিনে এসে সিনেমা হলগুলো থেকে ‘অন্যপাতা’র প্রোডাকশন বাজেটের প্রায় ১০-১২ গুণ সমপরিমাণ গ্রস কালেকশন উঠে এসেছে। চতুর্থ সপ্তাহ শেষে চলচ্চিত্রটির গ্রস আয় ছিল প্রায় ৩৮ লাখ টাকা, যা পঞ্চম সপ্তাহ শেষে ৪১ লাখ টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে।

মুক্তির পর থেকে দেশজুড়ে সর্বমোট ১৮টি সিনেমা হলে প্রদর্শিত হয়েছে ‘অন্যপাতা’। পঞ্চম সপ্তাহ পর্যন্ত ছবিটির মোট প্রদর্শনী (শো) সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩টি, যা ষষ্ঠ সপ্তাহ শেষে ৭৫৬টি প্রদর্শনীতে পৌঁছাবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে স্টার সিনেপ্লেক্সসহ মাল্টিপ্লেক্সগুলোর নিয়মিত বক্স অফিস রিপোর্ট পাওয়া গেলেও দেশের সিঙ্গেল স্ক্রিন হলগুলোর সঠিক আয়ের হিসাব এখনো হাতে আসেনি। সিঙ্গেল স্ক্রিনের হিসাব যুক্ত হলে মোট আয়ের অঙ্ক আরও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দেশের যেসব প্রেক্ষাগৃহে নিয়মিত চলেছে ‘অন্যপাতা’ :

স্টার সিনেপ্লেক্স : বালি আর্কেড (চট্টগ্রাম), সীমান্ত সম্ভার (ঢাকা), ফিনলে স্কয়ার (চট্টগ্রাম), সনি স্কয়ার (ঢাকা) এবং সীমান্ত টাওয়ার (নারায়ণগঞ্জ)।
 
অন্যান্য মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহ : লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সুগন্ধা সিনেপ্লেক্স, সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন থিয়েটার (বগুড়া), গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), কে স্ক্রিন, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা) এবং রাজতিলক সিনেমা হল (রাজশাহী)।

দর্শক চাহিদা অব্যাহত থাকায় হল কর্তৃপক্ষগুলো ‘অন্যপাতা’ সিনেমাটি আরও ন্যূনতম দুই-তিন সপ্তাহ চালানোর ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেছে।

স্বাধীন নির্মাতাদের জন্য ‘অন্যপাতা’র এই বাণিজ্যিক ও শৈল্পিক সাফল্য নতুন আশার সঞ্চার করেছে। অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন বিষয়ে কিছু সাহায্য নেওয়া হলেও ‘অন্যপাতা’ পুরো শতভাগই স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের তৈরি। অভিনয়, পরিচালনা, শিল্প নির্দেশনা ও সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে পুরো পোস্ট-প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন—সবই করেছেন বুয়েট, চুয়েট, ঢাবি, চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী মিলে। নির্মাণ ও প্রচারণার এই যাত্রায় তাদের পাশে ছিল না কোনো বড় লগ্নিকারক; এমনকি অনেক ব্র্যান্ডের  প্রোডাক্ট প্লেসমেন্টের চেষ্টা করেও তারা কোনো স্পন্সর প্রতিষ্ঠান খুঁজে পাননি।

প্রযোজক অংকন দে অনিমেষ বলেন, ‘দর্শকরাই নিজেরা কথা বলে, নিজেরা প্রচারণা করে অন্যপাতাকে এতদূর এনেছেন। মেগা হিট হয়েছে মূলত আমাদের সকল দর্শকরাই। নিজেদের প্রথম সিনেমাতেই ইন্ডিপেন্ডেন্ট সিনেমার ইতিহাসে এ রকম একটা দাগ কাটতে পারা সকলের স্বপ্ন, যেটা আমরা সকলের সৎ চেষ্টায় ধরতে পেরেছি।’

পরিচালক মো. শাহেজাহান এনি বলেন, ‘খুব শিগগিরই নতুন কাজ নিয়ে ফিরে আসব আমরা দর্শকের সামনে। আমাদের সকল বাধা-বিপত্তি যদি সমাধান হয়ে যায়, তাহলে আমাদের সিনেমার মান কেমন দাঁড়ায়, সেটা দেখাতে চাই আমাদের সকল দর্শককে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইতিহাস গড়া   সিনেমা অন্যপাতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close