শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      
বিনোদন
দুই দশকের সৃজনযাত্রার ইতি, মারা গেলেন মাতিয়া বানু শুকু
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা নাটক ও চলচ্চিত্রে নিজের সৃজনশীলতা ও স্বতন্ত্র নির্মাণশৈলীর ছাপ রেখেছেন মাতিয়া বানু শুকু। তার গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের টানাপোড়েন, মধ্যবিত্তের সংকট আর সমাজের নানা অসংগতি। দীর্ঘ দুই দশকের সেই সৃজনশীল পথচলা থেমে গেল। ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন এই নাট্যকার ও নির্মাতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মাতিয়া বানু শুকু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বামী ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। মৃত্যুর আগে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসা চলছিল তার। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণে সক্রিয় ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের বড় অংশজুড়ে ছিল মধ্যবিত্তের জীবন, সামাজিক টানাপোড়েন ও বাস্তবতার নানা চিত্র। তার রচনা ও পরিচালনায় নির্মিত ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক দর্শকদের কাছে পরিচিতি পেয়েছে।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায়ও অবদান রেখেছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। শিল্পাঙ্গনে তার দীর্ঘ কাজের পথচলায় এটি ছিল উল্লেখযোগ্য স্বীকৃতি।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মাতিয়া বানু শুকু   নাট্যকার ও নির্মাতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close