চলচ্চিত্রকার, নাট্যকার ও অভিনেতা আজহারুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আগামী সোমবার (৩০ নভেম্বর)।
১৯৮৮ সালের ৩০ নভেম্বর তিনি হৃদরোগে ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজহারুল ইসলামের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজহারুল ইসলামের ষড়যন্ত্র ও রিক্সাওয়ালা নামে দুইটি চলচ্চিত্র এবং অসংখ্য মঞ্চ নাটক পরিচালনা ও অভিনয় করেছেন।
তার লেখা মঞ্চ নাটকের মধ্যে রয়েছে প্রকৃতি জীবন দাও, ইন্দ্রোজাল, বিষ ইত্যাদি।
উল্লেখ্য, আজহারুল ইসলামের দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডট নেটের বার্তা সম্পাদক মো. সুমন ইসলামের বাবা।
কেকে/এমএ