শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
খেলাধুলা
পিএসএলে ৩ কোটি রুপিতে দল পেলেন রিশাদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন। এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। এমনকি আসন্ন পিএসএলের নিলামে তার জন্য বিডও করেনি লাহোর। তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে এই টাইগার লেগস্পিনারের জন্য। পরবর্তীতে ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে নিলো রাওয়ালপিন্ডি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আসন্ন পিএসএলের নিলাম শুরু হয়। যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করে। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন। তাদের মধ্যে সবার আগে নাম ওঠে মেহেদী হাসান মিরাজ। তবে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরবর্তীতে নাম তোলার পর রাওয়ালপিন্ডিতে ঠিকানা হলো রিশাদের।

এই নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্য তিন জনের, তারা হচ্ছেন– সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন বাংলাদেশের ২২ জন। সেখান থেকেই দল পেলেন রিশাদ। দাম হাঁকানোর একপর্যায়ে ২৩ বছর বয়সী এই লেগস্পিন অলরাউন্ডারের দাম উঠল ৩ কোটি রুপি পর্যন্ত।

গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে তিনি ১৩ উইকেট শিকার করেন। চলতি বছর বিপিএল চলাকালে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। প্রথমবার টুর্নামেন্টটিতে খেলতে নেমে তিনি হোবার্ট হারিকেন্সের হয়েও আলো ছড়িয়েছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পিএসএ্ল   রিশাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close