শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
নির্বাচন ও ইসি
ভোট কেনাবেচার প্রমাণ পেলে ‘কঠোর ব্যবস্থা’ : ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন টাকাসহ জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মী আটকের ঘটনার মধ্যে নির্বাচন কমিশন হুঁশিয়ার করে বলেছে, ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে।

“এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হল, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘টাকা ছড়ানোর’ অভিযোগ করেন বিএনপির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট হবে।

তার আগের দিন দুপুরে নীলফামারীর সৈয়দপুরে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভোট কেনাবেচার প্রমাণ   কঠোর ব্যবস্থা   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close