শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
খেলাধুলা
পাঁচ শর্তে রিয়ালের কোচ হতে আগ্রহী ক্লপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ এএম
ইয়ুর্গেন ক্লপ

ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর বিভিন্ন সময়ে নানা ক্লাবের কোচ হওয়ার নিয়ে গুঞ্জন উঠেছে ইয়ুর্গেন ক্লপের। তবে, সেগুলো গুঞ্জন পর্যন্তই ছিল। তবে, এবার রিয়ালের কোচ হওয়ার ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছেন ক্লপ, এমনটাই জানাচ্ছে স্পেনের সংবাদ মাধ্যমগুলো। তবে, কোচ হতে বেশকিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

জাবি আলোনসো দায়িত্ব ছাড়ার পর আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদের সাময়িক কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। যদিও তার চুক্তি মৌসুম শেষ পর্যন্ত নয়, ক্লাব ভবিষ্যতের পরিকল্পনায় দরজা খোলা রেখেছে।

তবে, আরবেলোয়ার বিকল্পও খুঁজছে রিয়াল। যেখানে তাদের তালিকায় রয়েছেন লিভারপুলের প্রাক্তন কোচ ইয়ুর্গেন ক্লপ। এ জার্মান কোচ বর্তমানে রেড বুল গ্রুপে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তবে, কিছু শর্ত পূরণ হলে তাকে রিয়ালের ডাগআউটে দেখা যেতেও পারে আগামী মৌসুমে।

ডিফেন্সা সেন্ট্রালের তথ্যানুযায়ী, ৫টি শর্ত পূরণ হলে ক্লপ দায়িত্ব নিতে পারেন। প্রথম শর্ত হল এনদ্রিককে লোন থেকে ফিরিয়ে আনা। দ্বিতীয় ও তৃতীয় শর্তে তিনি চান দুইজন নতুন সেন্টার ব্যাক, সম্ভাব্য নাম নিকো স্কোলটারবেক ও জ্যাকোবো রামন। শেষ দুইটি শর্তে মিডফিল্ডে ২ নতুন সংযোজন চাওয়াও রয়েছে, যেখানে সম্ভাব্য খেলোয়াড়ের মধ্যে আছেন অ্যাডাম হোয়ারটন।

তবে শোনা যাচ্ছে, যদি বর্তমান লিভারপুল কোচ আর্নে স্লট প্রত্যাশিত ফল না পান, তবে ক্লপ হতে পারেন সম্ভাব্য বিকল্প। যদিও এই সংবাদ এখনও নিশ্চিত নয়।

২০২৪ সালে লিভারপুল ছাড়ার সময় ক্লপ ইঙ্গিত দিয়েছিলেন যে, হয়ত আর কোনো ক্লাবে কোচিং করবেন না। তবে, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা মনে করেন, ক্লপ একদিন অবশ্যই ফিরবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শর্ত   রিয়ালের কোচ   ইয়ুর্গেন ক্লপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close